হাম কেড়ে নিল আরও ৬ শিশুর প্রাণ

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ণ
হাম কেড়ে নিল আরও ৬ শিশুর প্রাণ

দেশে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগজনক তথ্য জানানো হয়।

মৃত্যু ও সংক্রমণের পরিসংখ্যান  স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী

সন্দেহজনক হামে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মোট মৃত্যু গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। নতুন রোগী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৪১ জন। এর মধ্যে ১১৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ৫০ ৫০০ জন, যার মধ্যে ৬ হাজার ৯৩৭ জন নিশ্চিত হাম রোগী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে সারা দেশে মোট ৩৫ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৯৯২ জন।

হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার টিকাদান কর্মসূচি জোরদার করলেও প্রতিদিন বিপুল সংখ্যক নতুন রোগী শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে জনমনে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন