বিজয়ের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন অভিনেত্রী তৃষা

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
বিজয়ের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন অভিনেত্রী তৃষা

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ তৃষা কৃষ্ণান। আজ রবিবার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে তাকে সামনের সারিতে দেখা যায়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তৃষা বেছে নিয়েছিলেন একটি হালকা সবুজ (সিফোম-গ্রিন) রঙের শাড়ি এবং সোনালি নকশার ব্লাউজ। চিরাচরিত সাজে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তিনি সাংবাদিকদের সংক্ষেপে বলেন, "ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় রইলাম।"

বিজয় ও তৃষা তামিল চলচ্চিত্রের অন্যতম সফল এবং জনপ্রিয় জুটি। রূপালি পর্দার বাইরেও তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া নিয়ে ভক্তদের মাঝে নানা কৌতূহল ও আলোচনা রয়েছে। বিজয়ের রাজনৈতিক জীবনের এমন ঐতিহাসিক মুহূর্তে তৃষার উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

বিজয় আজ আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তার নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করলেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন