যুক্তরাজ্যে বাংলাদেশি প্রার্থীদের বড় জয়

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
যুক্তরাজ্যে বাংলাদেশি প্রার্থীদের বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের স্থানীয় সরকার নির্বাচনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিভিন্ন দল ও স্বতন্ত্র অবস্থান থেকে মোট ছয়জন বাংলাদেশি প্রার্থী বিজয়ী হয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

আস্টন ওয়ার্ড থেকে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে চমক দেখিয়েছেন সাংবাদিক আব্দুল মঈন চৌধুরী সুমন। একই ওয়ার্ড থেকে লিবারেল ডেমোক্র্যাটসের হয়ে টানা দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন বর্তমান কাউন্সিলর মমতাজ হোসেইন।

লজেলস ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বিশাল জয় পেয়েছেন তিনি। নিউ টাউন ওয়ার্ডে লেবার পার্টির প্রার্থী হিসেবে বিপুল জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন রাশিদা বেগম। গেরেটস গ্রিন ওয়ার্ডে নিজের জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রেখে টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। টাইসলি ও হাইগেট ওয়ার্ডে গ্রিন পার্টির হয়ে লড়ে জয় নিশ্চিত করেছেন আতিকুর রহমান।

কমিউনিটি নেতাদের মতে, এই বিজয় কেবল ব্যক্তিগত সাফল্য নয়; বরং বার্মিংহামের স্থানীয় শাসনব্যবস্থায় ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের ক্রমবর্ধমান প্রভাব এবং সুসংগঠিত রাজনৈতিক সক্ষমতার এক বলিষ্ঠ প্রতিফলন। এই ফলাফলের মাধ্যমে শহরের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিদের রাজনৈতিক উপস্থিতি আরও শক্তিশালী ও বিস্তৃত হলো।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন