কামিল পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ণ
কামিল পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

স্টাফ রিপোর্টার: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) পরিচালিত কামিল মাদ্রাসাসমূহের দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ২০২৪ সালের পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (১০ মে) প্রকাশ করা হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইয়াসিন আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ সালের কামিল ১ম ও ২য় পর্বের পরীক্ষা গত ৩ জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হয়। সারাদেশের মোট ১৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আল হাদিস, তাফসির, ফিকাহ এবং আদব বিষয়ে কামিল ১ম ও ২য় পর্বের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন