নিরপরাধ কেউ যেন হয়রানি না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ণ
নিরপরাধ কেউ যেন হয়রানি না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: কোনো নিরপরাধ ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি পুলিশের সেবা ও আস্থার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১০ মে) থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শনিবার (৯ মে) দেওয়া এক বাণীতে তিনি এই নির্দেশনা দেন। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বাণীতে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে সাধারণ মানুষের ভরসার প্রতীক হয়ে ওঠার পরামর্শ দেন। তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে আর্তমানবতার সেবায় সজাগ থাকতে হবে এবং ভুক্তভোগীদের প্রাপ্য আইনি সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

এদিকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) তাঁর বাণীতে পুলিশ বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিগতভাবে সক্ষম এবং জনবান্ধব হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, পুলিশ সদস্যরা জনগণের বন্ধু হিসেবে নিষ্ঠার সঙ্গে সেবা দিতে বদ্ধপরিকর।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন