শায়েস্তাগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি মো. জামাল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার রাতে সিলেট নগরের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট শহরের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জামাল মিয়াকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জামাল শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের বাসিন্দা। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় এ পর্যন্ত মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হলো।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা। পারিবারিক কলহের জেরে বিবাহবিচ্ছেদের পর তিনি শায়েস্তাগঞ্জের শৈলজুড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। গত ৬ এপ্রিল রাতে পরিচিত এক ব্যক্তির সঙ্গে বাইরে বের হলে আলিপুর এলাকায় কয়েকজন তাদের পথরোধ করে। এ সময় তার সঙ্গী পালিয়ে গেলে ভুক্তভোগীকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

ঘটনার পরদিন সকালে ভুক্তভোগী নারী শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‍্যাব অভিযুক্তদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান শুরু করে। র‍্যাব জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন