ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, "ইরানকে হার মানতে হবে। তাদের শুধু এটুকুই করতে হবে, শুধু বলতে হবে—‘আমরা আত্মসমর্পণ করলাম’।" তিনি আরও যোগ করেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র ত্যাগ করার বিষয়ে একমত না হয়, তবে কখনোই কোনো চুক্তি হবে না। ট্রাম্পের মতে, আলোচনার মূল বিষয় হলো তারা যথেষ্ট অগ্রসর হবে কি না।
এর আগে ইরানের দেওয়া একটি শান্তি প্রস্তাবও প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান একটি নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্পের ভাষায়, "বোমাবর্ষণের চেয়ে এই অবরোধ অনেক বেশি কার্যকর। ইরান বর্তমানে শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে এবং সামনে পরিস্থিতি আরও খারাপ হবে।"
চলতি সপ্তাহে ইরান যুদ্ধ শেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিলেও শর্ত হিসেবে পারমাণবিক আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার দাবি জানিয়েছিল। ওয়াশিংটন এই শর্ত মেনে না নেওয়ায় শান্তি প্রক্রিয়া আবারও থমকে গেল। বর্তমানে মার্কিন সামরিক অবরোধের কারণে ইরানের অর্থনীতি ও রসদ সরবরাহ ব্যবস্থা চরম চাপের মুখে রয়েছে, যাকে ট্রাম্প প্রশাসন তেহরানকে চুক্তিতে বাধ্য করার ‘সর্বোচ্চ চাপ’ হিসেবে দেখছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ