ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদল পরিদর্শনে গিয়ে ইয়াল জামির বলেন, “রাজনৈতিক নেতৃত্ব আমাদের যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তা হলো, এমন একটি অবস্থানে থাকা যেন ইসরায়েলি জনপদগুলোতে সরাসরি কোনো হামলা না হয়। আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি এবং বর্তমানে এই অবস্থানেই আছি। আমাদের হয়তো এখানেই দীর্ঘ সময় অবস্থান করতে হবে।”
সেনাদের উদ্দেশে তিনি আরও বলেন, “যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। উত্তর ইসরায়েলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ সব হুমকি দূর করতে হবে। তথাকথিত ‘সন্ত্রাসীদের’ অবকাঠামো ধ্বংস এবং তাদের খুঁজে বের করে নির্মূল করাই এখন আমাদের কাজ।”
গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় এ পর্যন্ত অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন। এছাড়া সংঘাতের কারণে দেশজুড়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আহ্বান থাকলেও ইসরায়েলি সেনাপ্রধানের এই বক্তব্য সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ