আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা: কোন জার্সিতে মাঠ মাতাবেন মেসিরা

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা: কোন জার্সিতে মাঠ মাতাবেন মেসিরা

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে প্রিয় দলের জার্সি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য জার্সি পরিকল্পনা চূড়ান্ত করেছে। আগামীকাল বুধবার (১৭ জুন) সকাল ৭টায় ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টা ০৪ মিনিটে ‘ক্রীড়া খতিয়ান ও বিশ্বকাপ টিম ম্যানেজমেন্ট ট্র্যাকিং উইং’-এর বিশেষ বুলেটিনে আর্জেন্টিনার জার্সি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হলো।

জার্সি পরিকল্পনা ও ম্যাচভিত্তিক বিন্যাস আর্জেন্টিনা দল তাদের গ্রুপ ‘জে’-এর ম্যাচগুলোতে দুটি ভিন্ন পোশাকে মাঠে নামবে

প্রথম ও দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী ‘আকাশি-সাদা ডোরাকাটা’ জার্সির সাথে নীল শর্টস ও নীল মোজা পরে খেলবে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ প্রথম ম্যাচে কমলা কিট পরলেও দ্বিতীয় ম্যাচে তাকে দেখা যাবে হালকা সবুজ জার্সিতে।

গ্রুপের শেষ ম্যাচে প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের নতুন ‘কালো অ্যাওয়ে জার্সি’ পরবে। এই জার্সিতে নীল ও আকাশি নীলের আধুনিক নকশা এবং সাদা লোগো ব্যবহার করা হয়েছে। এই ম্যাচে গোলরক্ষক মার্টিনেজ পরবেন গাঢ় সবুজ রঙের কিট।

ডিজাইন ও অনুপ্রেরণা আর্জেন্টিনার নতুন অ্যাওয়ে জার্সিটির নকশায় বুয়েন্স এইরেসের ঐতিহ্যবাহী অলংকরণশিল্পের ছাপ রাখা হয়েছে। জার্সির পেছনের অংশ ও সামগ্রিক ডিজাইনে এই শিল্পরীতিকে ফুটিয়ে তোলা হয়েছে, যা বিশ্বজুড়ে ফ্যাশন ও ফুটবল ভক্তদের মধ্যে ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপের মাঠে নীল-সাদা ঐহিত্য আর নতুন চেহারার কালো জার্সির সংমিশ্রণে মেসি ও তার দল কীভাবে জ্বলে ওঠে, এখন সেটাই দেখার অপেক্ষায় কোটি ভক্ত। আগামীকাল সকালের ম্যাচে আকাশি-সাদা জার্সিতে আর্জেন্টিনা যখন মাঠ মাতাবে, তখন টিভির স্ক্রিনে চোখ থাকবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের অগণিত সমর্থকদের।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন