ফরিদপুর জেলা পরিষদ প্রশাসককে বাজার কমিটির শুভেচ্ছা

ফরিদপুর জেলা পরিষদ প্রশাসককে বাজার কমিটির শুভেচ্ছা

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটি। 

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে কমিটির নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা লিয়াকত আলী খান লাবলু। এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা বাজারের অবকাঠামো আধুনিকায়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ব্যবসায়ীদের জন্য সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জেলা পরিষদের কার্যকর ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান লাবলু বলেন, "হাজী শরীয়তুল্লাহ বাজারটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। বাজারের সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পরিষদের সরাসরি সহযোগিতা প্রয়োজন।"

প্রশাসক আফজাল হোসেন খান পলাশ ব্যবসায়ী নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, জেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সবার মতামত ও সহযোগিতা নিয়েই তিনি কাজ করে যাবেন।

সাক্ষাৎকালে কমিটির সহ-সভাপতি এম এম মুছা, সহ-সাধারণ সম্পাদক খাইরুজ্জামান লাভলু, কোষাধ্যক্ষ জব্বার খান, সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বাবলু, সদস্য মোহাম্মদ হান্নান মিয়া, আনিস খানসহ বাজারের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন