নড়াইলে আগামীকাল দেওয়া হবে হাম-রুবেলা টিকা

নড়াইলে আগামীকাল দেওয়া হবে হাম-রুবেলা টিকা

শুভ সরকার, নড়াইল: নড়াইলে হাম-রুবেলা নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল সোমবার সকাল ৯টায় নড়াইল আধুনিক সদর হাসপাতালে এই টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। ১০ মে পর্যন্ত মোট ১১ কর্মদিবস ব্যাপী এই ক্যাম্পেইন চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ জানান, এই ক্যাম্পেইনের আওতায় নড়াইল জেলায় সর্বমোট ৭৭ হাজার ৮২২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডা. ইসমাইল হোসেন বাপ্পিসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে স্বাস্থ্য বিভাগ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন