কেন জনপ্রিয়তার শীর্ষে থেকেও কপিলের শো ছাড়েন ‘দাদি’?

কেন জনপ্রিয়তার শীর্ষে থেকেও কপিলের শো ছাড়েন ‘দাদি’?

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় কৌতুক অভিনেতা আলী আসগর, যিনি ‘দ্য কপিল শর্মা শো’-তে ‘দাদি’ চরিত্রে অভিনয় করে ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু ২০১৭ সালে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ কেন তিনি শোটি ছেড়ে দিয়েছিলেন, তা নিয়ে ভক্তদের মনে দীর্ঘদিনের কৌতূহল ছিল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে আলী আসগর সেই গোপন সত্য প্রকাশ্যে এনেছেন।

আলী আসগর জানান, মূলত সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি এই নারী চরিত্রটি থেকে সরে দাঁড়ান। পর্দায় নারীর বেশে অভিনয় করার কারণে তার ছেলে নুয়ান ও মেয়ে অদাকে স্কুলে সহপাঠীদের বিদ্রূপ ও হাসাহাশির শিকার হতে হতো। সন্তানদের এই মানসিক চাপের কথা চিন্তা করে তিনি শো ছাড়ার কঠিন সিদ্ধান্ত নেন। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমি চাইনি আমার সন্তানেরা বড় হয়ে শুনুক তাদের বাবা একজন নারী সাজেন।’ এছাড়া আলী আরও আক্ষেপ করে জানান, ‘দাদি’ চরিত্রের সাফল্যের পর তিনি অনেকটা ‘টাইপ কাস্ট’ হয়ে গিয়েছিলেন; নির্মাতারা তাকে কেবল নারী চরিত্রের জন্যই প্রস্তাব দিতেন, যা একজন অভিনেতা হিসেবে তার কাছে ছিল যন্ত্রণাদায়ক।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন