আলীকদমে বিজ্ঞান মেলা শুরু

আলীকদমে বিজ্ঞান মেলা শুরু

জমির উদ্দিন, বান্দরবান: বান্দরবানের আলীকদমে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬। 

রোববার (১৯ এপ্রিল) আলীকদম সেন্ট মেরী’স স্কুলের আয়োজনে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনের উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনজুর আলম। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শ্রদ্ধেয় ফাদার রিপন রিচার্ড রোজারিও, ওএমএসকে-এর উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন ও ফিতা কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সেন্ট মেরী’স স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত প্লাসিড পিউরিফিকেশন, সিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টোপাধ্যায় এবং ব্রাদার সুমন যোসেফ কস্তা।

এই প্রতিযোগিতায় আলীকদম, লামা ও থানচি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও সাংস্কৃতিক প্রতিভা প্রদর্শন করছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতা বৃদ্ধিতে এ আয়োজন অনন্য ভূমিকা রাখবে। প্রাণ ও এএফএল গ্রুপ লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই মেলা আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন