ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু কাওসার মাখন, রাজশাহী: দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন।
শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী হাড্ডাহাড্ডি লড়াই শেষে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে ‘খ’ প্যানেলের প্রার্থী হাসেন আলী সভাপতি এবং ‘ক’ প্যানেলের শামসুর রহমান শান্তন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার আরিফ হোসেন ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ‘খ’ প্যানেলের হাসেন আলী (হরিণ প্রতীক) ১ হাজার ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের খন্দকার মিজানুর রহমান (ক্রিকেট ব্যাট) পেয়েছেন ১ হাজার ২৬ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে ‘ক’ প্যানেলের শামসুর রহমান শান্তন (ঘুড়ি প্রতীক) ১ হাজার ১৭০ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘খ’ প্যানেলের জিয়াউদ্দিন আহমেদ (চশমা প্রতীক), যিনি পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট।
নির্বাচনে ‘ক’ ও ‘খ’ প্যানেলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। মোট ২১টি পদের মধ্যে ১১টি পদে জয় পেয়েছে ‘ক’ প্যানেল এবং ১০টি পদে জয়ী হয়েছে ‘খ’ প্যানেল। পরিচালক পদের ১৮টি আসনের মধ্যে ১০টিতে ‘ক’ প্যানেল এবং ৮টিতে ‘খ’ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেম্বার ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ২ হাজার ৮৯৮ জন ভোটারের মধ্যে ২ হাজার ৪৩৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় ব্যবসায়ী সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ