‘মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েল-গ্রিস-সাইপ্রাস জোট করেছে’

‘মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েল-গ্রিস-সাইপ্রাস জোট করেছে’

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাস মুসলিম দেশগুলোর বিরুদ্ধে একটি বিশেষ জোট গঠন করেছে বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। 

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই জোটের অশুভ উদ্দেশ্য নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশগুলো নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একত্রিত হয়ে মুসলিম দেশগুলোর স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে। বিশেষ করে ভূ-মধ্যসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার এবং মুসলিম রাষ্ট্রগুলোর প্রভাব কমাতেই এই পরিকল্পিত জোট গঠন করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ইসরায়েল ও গ্রিসের এই ঘনিষ্ঠতা এবং সাইপ্রাসকে সঙ্গে নিয়ে সামরিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা মূলত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার স্থিতিশীলতা নষ্ট করার একটি অপচেষ্টা। তুরস্ক এই জোটের প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রাখছে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দেন যে, তুরস্ক এবং মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলো এই ধরনের কোনো উস্কানিমূলক তৎপরতা বরদাশত করবে না। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, যেকোনো আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্ক সবসময় মুসলিম উম্মাহর পাশে থাকবে।

সূত্র: এক্সপ্রেস নিউজ। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন