পাঁচবিবিতে মাদকসহ দুই যুবক আটক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
ইমরাউল কায়েস, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশি অভিযানে ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— রতনপুর গ্রামের সোনা মিয়ার ছেলে আবু হাসান এবং উত্তর গোপালপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে গোলাম রাব্বি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ওসি জানান, মাদকমুক্ত সমাজ গঠনে তাঁদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যবসায়ী বা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|