ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাহিদ শিকদার: পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সুন্দর আলী খান বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খানের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে আসবাবপত্র ও মালামালসহ তাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে জালাল খানের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত তা পাশের ঘরগুলোতে ধরে যায়। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল রাত দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপের কারণে আশপাশের আরও বেশ কিছু ঘরবাড়ি রক্ষা পায়।
তবে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘর হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ