ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জুয়া খেলার সময় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বড় হামিরদী এলাকার একটি বাগান থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদ পায়। সংবাদের ভিত্তিতে বড় হামিরদী এলাকার রায়হান মাতুব্বরের মেহেগনি বাগানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় জুয়া খেলা অবস্থায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
শেখ জাফর (৫০), শেখ ফয়েজ (৪০), সোহেল মাতুব্বর (৩৪) এবং ওবায়দুল মাতুব্বর (৩৪)। গ্রেপ্তারকৃত সকলের বাড়ি ভাঙ্গা থানার হামিরদী এলাকায়।
অভিযানকালে পুলিশ আসামিদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে ১ বান্ডিল তাস এবং নগদ ২,৯২০ টাকা জব্দ করে।
ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ