ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই দিনের টানা বৃষ্টি ও সড়কের বেহাল দশার কারণে ১১ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তিনটি গাড়ি উল্টে বিকল হয়ে যাওয়ায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পর্যন্ত মেঘনা টোল প্লাজা থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এই তীব্র যানজট স্থায়ী হয়। এতে মহাসড়কের উভয় লেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টির ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে ভারী যানবাহন চলাচলের কারণে পিচ উঠে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। মদনপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত খানাখন্দের কারণে তিনটি পণ্যবাহী গাড়ি উল্টে গিয়ে বিকল হয়ে পড়ে। এর ওপর মহাসড়ক ঘেঁষে অবস্থিত জ্বালানি তেলের পাম্পগুলোতে চালকরা এলোমেলোভাবে গাড়ি পার্কিং করায় যানজট আরও ভয়াবহ রূপ নেয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কেও বৃষ্টির কারণে খানাখন্দ সৃষ্টি হওয়ায় গাড়ি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে সিলেটমুখী যানবাহনগুলো সময়মতো প্রবেশ করতে না পারায় এর প্রভাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও পড়েছে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, মহাসড়কের তিনটি স্থানে উল্টে যাওয়া গাড়িগুলো দ্রুত সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ