কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ ২০২৬) সকালে কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন:

  • সানজিদা মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

  • সরকার আব্দুল আলীম, সভাপতি, কালিয়াকৈর প্রেসক্লাব।

  • রবিউল হোসেন, পুলিশ পরিদর্শক, কালিয়াকৈর থানা।

বক্তারা সমাজে নারীর সমান অধিকার নিশ্চিত করা এবং নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন