কবিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কবিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী: “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচারের সুরক্ষিত হোক, নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ ২০২৬) সকাল ১১টায় কবিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট থানার এসআই শফিকুর রহমান এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিবি আয়েশা।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে স্থানীয় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। মনোজ্ঞ এই সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন