ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ : ময়মনসিংহ মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ মানবিক কর্মসূচি পালন করা হয়।

রোববার (৮ মার্চ ২) বিকেল ৪টায় নগরীর চর ঈশ্বরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওই ওয়ার্ডের প্রায় ৫০০টি পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। তিনি তাঁর বক্তব্যে বলেন: দেশনায়ক তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।

উপস্থিত নেতৃবৃন্দ: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • শহিদুল ইসলাম শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর যুবদল।

  • জাহাঙ্গীর হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল।

  • সাদ্দাম হোসেনইঞ্জিনিয়ার আবু জাফর সুমন, যুবদল নেতা।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেলিম ডাক্তার, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ওয়াদুদ মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক ও রুবেল এবং কোতোয়ালি থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল ইসলাম প্রিন্সসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এই কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও অব্যাহত থাকবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন