ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ রাব্বিউল হাসান রানা, কালাই উপজেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামীম আরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদ এবং কালাই থানার তদন্ত অফিসার দীপেন্দ্রনাথ সিংহ।
নারী উদ্যোক্তা জার্সিয়া: তিনি নারীদের নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
মোঃ লুৎফর রহমান (সভাপতি, কালাই মডেল প্রেসক্লাব): তিনি নারীর অধিকার রক্ষা ও সহিংসতা রোধে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাহফুজা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ