ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ক্রীড়া প্রতিবেদক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর মেগা ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন দুই ভারতীয় ওপেনার। কিউইদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তুলেছেন অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন।
পাওয়ার প্লে-তেই রানের পাহাড় টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক। কিন্তু তার সেই সিদ্ধান্তকে শুরুতেই চ্যালেঞ্জের মুখে ফেলেছেন ভারতীয় ব্যাটাররা। মাত্র ৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়েই ৫৩ রান সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া, যেখানে বর্তমান রান রেট ১৩.২৫!
অভিষেক ও স্যামসনের বিধ্বংসী ব্যাটিং ওপেনার অভিষেক শর্মা মাত্র ১০ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩০.০০ স্ট্রাইক রেটে ২৩ রান করে অপরাজিত আছেন। অন্যদিকে সাঞ্জু স্যামসনও কম যাননি; ১৪ বলে ২টি চার ও ২টি ছক্কায় ১৭০-এর বেশি স্ট্রাইক রেটে তিনি করেছেন ২৪ রান। এই দুজনের মাত্র ২৪ বলের ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে বিশাল সংগ্রহের ভিত পেয়ে গেছে ভারত।
লকি ফার্গুসনের ওপর ঝড় কিউই পেসার লকি ফার্গুসন নিজের প্রথম ওভারেই মারাত্মক তোপের মুখে পড়েন। তার ১ ওভারে ভারতীয় ব্যাটাররা ২৪ রান তুলে নেন। ম্যাট হেনরি ১ ওভারে ৯ রান দিলেও উইকেটের দেখা পাননি।
পরিসংখ্যান ও সম্ভাবনা ফাইনালের মতো এমন চাপযুক্ত ম্যাচে ভারতের এই উড়ন্ত সূচনা তাদের জয়ের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ম্যাচের বর্তমান পরিসংখ্যান বলছে, ভারতের জয়ের সম্ভাবনা এখন ৭৬ শতাংশ, যেখানে নিউজিল্যান্ড পিছিয়ে আছে ২৪ শতাংশে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ