ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটি নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আছে। রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতামূলক সম্পর্ক বহু আগের এবং এটা অব্যাহত থাকবে।’
আজ রোববার (৮ মার্চ) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, এটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্বের অংশ। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মার্কিন সেনাদের শনাক্ত করে তাদের ওপর নিঁখুতভাবে হামলা চালাতে ইরানকে সহযোগিতা করছে রাশিয়া। এই বিষয়ে জানতে চাওয়া হলে আরাকচি সরাসরি বিষয়টি অস্বীকার না করে বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলে জানান তিনি।
ইরান রাশিয়ার কাছ থেকে সাহায্য পাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশ বছরের পর বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখে চলেছে। আরাকচি বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের একটি কৌশলগত অংশীদারত্ব আছে। ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয়ও নয়। এটি অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘যতদূর আমি জানি, রাশিয়ার সঙ্গে আমাদের খুব ভালো অংশীদারিত্ব আছে। তারা আমাদের বিভিন্ন দিক থেকে সাহায্য করছে, তবে আমার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ