গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিমের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়

গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিমের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশিয়ানী শাখা)-এর নেতৃবৃন্দ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এমপির নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার শুরুতে শিক্ষক নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাক্ষাৎকালে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত সমস্যা এবং শিক্ষা অবকাঠামোর উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী শাখার সভাপতি আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুল হাসান বুলবুল, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা পারভীন এবং সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান। এছাড়াও শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে মৌসুমী রহমান, রুনা রহমান, কুতুবউদ্দিন ও মাসুম বিল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম শিক্ষকদের দাবি ও সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন এবং শিক্ষার সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন