সংস্কার বাস্তবায়নে বিএনপিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর আল্টিমেটাম
শুক্রবার (১৯ জুন) বাগেরহাট সফরকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি সরকার যদি এই ৭৫ শতাংশ মানুষের সঙ্গে বেইমানি করে, তবে এই সরকারের পতন হতেও বেশি সময় লাগবে না।” তিনি বর্তমান সরকারকে মুজিববাদের রাজনীতির দিকে পা বাড়ানোর সমালোচনা করে তারেক রহমানকে ‘মুজিববাদের পাহারাদার’ হওয়া বন্ধ করার পরামর্শ দেন। ভারত থেকে ‘পুশ-ইন’ ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে জোরালো অবস্থান নিতেও আহ্বান জানান তিনি।
বাগেরহাটের নাজুক পরিস্থিতির সমালোচনা করে এই ছাত্রনেতা বলেন, দীর্ঘসময় এখানে এক পরিবারের রাজত্ব চলেছে, কিন্তু কোনো উন্নয়ন হয়নি। তিনি এলাকাবাসীকে শেখ পরিবার ও তাদের সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য অভিনন্দন জানান। তিনি প্রতিশ্রুতি দেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
বাগেরহাটে পৌঁছে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রথমে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরবর্তীতে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের ঘোড়াদীঘির দক্ষিণ পাশে বৃক্ষরোপণ করেন এবং জুমার নামাজ আদায় করেন। সফরকালে তাঁর সাথে এনসিপির জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, নেতা আলামিন খান সুমনসহ স্থানীয় নেতাকর্মী ও ছাত্রশক্তির সদস্যরা উপস্থিত ছিলেন।
জান্নাত সকালবেলা
|