দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়:গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৭৮ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন। ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত মোট ৯০ হাজার ৯৮২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত ৭৫ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭১ হাজার ৩৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪ শিশু। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩ জন।
দেশে হামের এমন ভয়াবহ প্রাদুর্ভাব রোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার এবং শিশুদের সময়মতো টিকা প্রদান নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
জান্নাত সকালবেলা
|