ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারে কাজ শুরু করেছে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এআইএল/সকালবেলা