ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারে কর্মরত একঝাঁক তরুণ ও মেধাবী সংবাদকর্মীদের সংগঠন ‘কক্সবাজার মডেল প্রেস ক্লাব’-এর অভিষেক, ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর পর্যটন এলাকা কলাতলীর সেন্ডি বিচ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কক্সবাজার শহর আমির ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। ক্লাবের সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমনের সভাপতিত্বে এবং মনছুর আলম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে পেশাদার সাংবাদিকতার নৈতিকতা ও গণমাধ্যমের সামাজিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে তরুণ সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের ব্যুরো চিফ অ্যাডভোকেট জিএম আশেক উল্লাহ, আমার দেশের স্টাফ রিপোর্টার আনচার হোসেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, নিউজ ২৪-এর প্রতিনিধি ইরফানুল হাসান ইরফান, দেশ টিভির আব্দুর রহমান এবং বাংলা টিভির আমিনুল ইসলাম আমিন। এছাড়াও এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এবি ওয়াহেদ, আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নাজিম এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের রনি চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রয়াত সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ. এম. এরশাদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। হাফেজ আমিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। কক্সবাজারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ