পত্নীতলায় মাদকসহ কারবারি গ্রেফতার

পত্নীতলায় মাদকসহ কারবারি গ্রেফতার

মো. শাহারিয়ার, বিশেষ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জামাল হোসেন (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার গাহন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল পত্নীতলা-ধামইরহাটগামী পাকা সড়কের গাহন মোড়ে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে সন্দেহভাজন জামাল হোসেনকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জামাল হোসেন নওগাঁর চক ভবানী এলাকার মৃত নাদের চাঁদের ছেলে।

পত্নীতলা থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন