কিশোরগঞ্জে বেসরকারি গ্রন্থাগারিকদের নিয়ে আধুনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে বেসরকারি গ্রন্থাগারিকদের নিয়ে আধুনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা
কিশোরগঞ্জে অনুষ্ঠিত গ্রন্থাগার দক্ষতা উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান (ফাইল ছবি)।

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলায় তালিকাভুক্ত ও সনদপ্রাপ্ত বেসরকারি গ্রন্থাগারগুলোর প্রতিনিধি ও পেশাজীবী গ্রন্থাগারিকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এবং কাজের মান বাড়াতে “গ্রন্থাগার দক্ষতা উন্নয়ন ও আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনের ৩য় তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।

কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সার্বিক আয়োজনে, জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশিক্ষণ সহযোগিতায় এবং সুফিয়া-মান্নান ফাউন্ডেশন, কিশোরগঞ্জের বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মসূচিটি সফল করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব আফসানা বেগম। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ সূচনা করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজ, ঢাকার সাবেক অধ্যক্ষ ড. ইমামীয়া আহমেদ এবং বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও সামাজিক ইতিহাস গবেষক জনাব মু. আ. লতিফ।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন জনাব মোহাঃ রুহুল আমীন। এছাড়া পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন।

দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বেসরকারি গণগ্রন্থাগারগুলোর প্রতিনিধিরা আধুনিক ক্যাটালগিং, বুক প্রিজারভেশন, ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট এবং পাঠকদের সেবা দানে যুগোপযোগী বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।

মন্তব্য করুন