আইফোন ১৮ কিনতে কেন রাতভর অ্যাপল স্টোরের সামনে দীর্ঘ লাইন
অনলাইন ডেস্ক: ভারতের বেঙ্গালুরু কিংবা মুম্বাইয়ের ফুটপাতে ভোর ৫টা থেকেই জমে উঠছে শত শত মানুষের ভিড়। শুধু ভারতই নয়; চীন, অস্ট্রেলিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোতেও নতুন ‘আইফোন ১৮’ কেনার জন্য অ্যাপল স্টোরগুলোর সামনে দেখা যাচ্ছে ক্রেতাদের দীর্ঘ লাইন।
অথবা ঘরে বসেই অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা মাত্র ১০ মিনিটে ব্লিঙ্কইট ও বিগবাস্কেটের মতো অ্যাপ থেকে আইফোন ১৮ হোম ডেলিভারি নেওয়ার সুযোগ রয়েছে। তা সত্ত্বেও কেন হাজার হাজার মানুষ রাত জেগে স্টোরের সামনে লাইনে দাঁড়াচ্ছেন—বিষয়টি নিয়ে বিশ্লেষণ করছেন বিশ্ববাজার ও মনস্তত্ত্ব গবেষকেরা।
বিশ্ব প্রযুক্তির খবর ও স্মার্টফোন রিভিউর হালনাগাদ তথ্য জানতে পড়ুন
বিশ্লেষকদের মতে, এই ভিড়ের পেছনে অ্যাপলের কৃত্রিম সরবরাহ নিয়ন্ত্রণের কৌশল, ব্র্যান্ডের প্রতি চরম আনুগত্য এবং সোশাল মিডিয়ায় কনটেন্ট তৈরির হিড়িক অন্যতম বড় কারণ। এছাড়া অর্থনীতিতে দামি কোনো পণ্যের জন্য অপেক্ষা করাকে ক্রেতারা নিজেদের সামাজিক মর্যাদা ও পরিচয় প্রদর্শনের মাধ্যম হিসেবে দেখেন।
বর্তমানে বিশ্বব্যাপী চার বছর অন্তর ফোন বদলানোর প্রবণতা বাড়লেও এক শ্রেণির অ্যাপলপ্রেমী, রিসেলার ও কনটেন্ট নির্মাতাদের কাছে নতুন আইফোন কেনার প্রথম দিনের অভিজ্ঞতা উৎসবের রূপ নিয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অ্যাপলও নিয়মিত তাদের সাবস্ক্রিপশন ও সহজ কিস্তি সুবিধার মাধ্যমে বাজারের শীর্ষ স্থান ধরে রাখছে।