ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তিন সন্তানের জননী আকলিমা আক্তার (৩২) দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। প্রিয় মাকে কাছে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তাঁর তিন শিশুসন্তান। বিশেষ করে ছোট ছেলে তিন বছর বয়সী আবু তালহা মায়ের শোকে ক্রমাগত কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আকলিমার পরিবার ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে আকুতি জানায়। ১৪ বছরের দাম্পত্য জীবনে আকলিমা ও হারুন মিয়া দম্পতির ঘরে তিনটি পুত্রসন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে হারুন মিয়া সপরিবারে গাজীপুরের শ্রীপুরে বসবাস করেন। নিখোঁজ আকলিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার নোয়াগাঁও গ্রামের আব্দুল মজিদ ও নূর বানু দম্পতির মেয়ে। গত ৫ ডিসেম্বর ২০২৫ থেকে মানসিক সমস্যাগ্রস্ত আকলিমা নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় গত ১৮ জানুয়ারি গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও আজ পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
আকলিমা হারিয়ে গেছেন নাকি কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন, তা নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। প্রিয়জনের সন্ধানে স্বজনরা সম্ভাব্য সব স্থানে ছোটাছুটি করছেন।
কোনো সহৃদয় ব্যক্তি আকলিমার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা তাঁর পরিবারের (মোবাইল: ০১৩২৯-৪৫০১৩৬) সঙ্গে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে। অসহায় পরিবারটি তাঁদের প্রিয়জনকে ফিরে পেতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ