ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের তেরগাতী এলাকায় স্থানীয় সচেতন এলাকাবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী ও বক্তারা তারেক আজিম রুবেলের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করেন:
তিনি বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে এলাকায় একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।
বহিরাগত লোকজনকে এলাকায় এনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা তৈরি করছেন।
স্থানীয় প্রতিবাদী ও সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন।
বক্তারা বলেন, রুবেলের কর্মকাণ্ডের কারণে তেরগাতীসহ আশপাশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং এই হয়রানি বন্ধে তারা দ্রুত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে আনীত এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত তারেক আজিম রুবেলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ