১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে: রফিকুল ইসলাম খাঁন এমপি

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন অভিযোগ করেছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। 

তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা নিজেরাই এই অনিয়মের রাজসাক্ষী এবং তারা সুকৌশলে জামায়াতকে পরাজিত করেছেন।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া পৌর শাখা আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, “সরকারের ভালো কাজে আমরা সহযোগিতা করব এবং দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেব। তবে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম ও নির্যাতনের মতো সকল অন্যায় কাজের বিপক্ষে আমরা বিরোধী দল হিসেবে রাজপথে থেকে দায়িত্ব পালন করব।”

রমজানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ইমান ও ইহতিসাব অনুযায়ী রোজা রাখলে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু রোজা রেখে যারা চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রম করে, তাদের রোজা আল্লাহ কবুল করবেন না। আত্মসংযমের মাসের মর্যাদা রক্ষা করে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে।”

এন.এ/সকালবেলা

এন.এ/সকালবেলাজুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন অভিযোগ করেছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা নিজেরাই এই অনিয়মের রাজসাক্ষী এবং তারা সুকৌশলে জামায়াতকে পরাজিত করেছেন।

নির্বাচন ও রাজনীতি নিয়ে বক্তব্য:

রমজান ও নৈতিকতার আহ্বান:

উপস্থিত নেতৃবৃন্দ:

উল্লাপাড়া পৌর জামায়াতের আমীর আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

অধ্যাপক শাহজাহান আলী (উপজেলা আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান)

আব্দুস সামাদ মিয়া (সাবেক উপজেলা আমীর)

খায়রুল ইসলাম (উপজেলা সাধারণ সম্পাদক)

আবদুল বারী (উপজেলা দপ্তর সম্পাদক)

শাহাদাত হোসেন খোকন (পৌরসভার সাবেক কাউন্সিলর)

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন