ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফরহাদ ফকির, কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরোত্তমপুরে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ব্যতিক্রমধর্মী এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘ভাওয়াল যুব কল্যাণ সংগঠন’।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে সবুজে ঘেরা ধানের ক্ষেতের মাঝখানে হিজলগাছের স্নিগ্ধ ছায়াতলে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
চারদিকে বিস্তৃত সবুজ ধানক্ষেত আর বিকেলের হালকা বাতাসে প্রকৃতির শান্ত পরিবেশে ইফতারের এই আয়োজন উপস্থিত সবার মাঝে এক প্রশান্তিদায়ক অনুভূতি তৈরি করে। অংশগ্রহণকারী যুবকদের মতে, যান্ত্রিক পরিবেশের বাইরে প্রকৃতির এত কাছাকাছি বসে একসাথে ইফতার করা তাদের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে আরও দৃঢ় করেছে।
ইফতারের আগে সমাজ উন্নয়ন ও যুবসমাজের ঐক্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, লেখক তৌফিক সুলতান (মোঃ তৌফিক হোসাইন)। তিনি বলেন:
"প্রকৃতির মাঝে যুবকদের এই মিলনমেলা প্রমাণ করে যে তরুণরা ঐক্যবদ্ধ হলে যেকোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব। ভাওয়াল যুব কল্যাণ সংগঠন যুবকদের মানবিক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।"
তিনি আগামীতে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ, অসহায় মানুষের সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্বাধীন অস্থায়ী কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ ফকির তাঁর বক্তব্যে যুবকদের নেতৃত্ব বিকাশ ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি উন্নত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হোসাইন সংগঠনের কার্যক্রম বিস্তারে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মাহফুজ, জাহিদ, ফয়সাল, রিফাত ও নাহিদসহ অন্যান্যরা।
ইফতার শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও যুবসমাজের নৈতিক উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় যুবকদের মনে নতুন উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টি করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ