রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকরা বলেন, প্রশাসন বা কোনো অপশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশ করাই সাংবাদিকদের মূল ধর্ম। কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করা হয়। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতায় কিছু অপেশাদারিত্ব দেখা দিলেও নীতি ও আদর্শ মেনে চললে সাংবাদিকদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।

অনুষ্ঠানে রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন:

  • গোলাম মোস্তফা মামুন (সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব)।

  • শিবলী নোমান (ব্যুরো প্রধান, যমুনা টিভি)।

  • আহসান হাবিব অপু (সাধারণ সম্পাদক, রাজশাহী এডিটরস ফোরাম)।

  • মেহেদী হাসান শ্যামল (ব্যুরো প্রধান, মোহনা টিভি)।

  • এনায়েত করিম (সম্পাদক, উত্তরা প্রতিদিন)।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল এবং রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদসহ কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে রমজানের তাৎপর্য ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভাপতি রেজাউল করিম উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন