ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহ মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর আকুয়া মড়লপাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান সরকার রোকন বলেন, "পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।" তিনি সামাজিক সম্প্রীতি বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।

ইফতারের পূর্বে আয়োজিত বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। বিশেষ করে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। ইফতার মাহফিলটি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন