সুখবর পেল ইরানের কর্মজীবী নারীরা

সুখবর পেল ইরানের কর্মজীবী নারীরা

ইরান সরকার চলমান যুদ্ধ ও সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রশাসনিক কার্যক্রমে নতুন পরিবর্তন এনেছে। আগামী রোববার (৮ মার্চ) থেকে তেহরান প্রদেশের সব মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও নির্বাহী সংস্থাগুলো সীমিত পরিসরে পুনরায় চালু হবে। তবে নতুন নির্দেশনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।

আলজাজিরার প্রতিবেদনের মতে, তেহরানের নারী কর্মীরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরে বসে বা অনলাইনে (রিমোট ওয়ার্ক) দাপ্তরিক কাজ পরিচালনা করবেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পুরুষ কর্মীদের মধ্যে কেবল ২০ শতাংশ সশরীরে উপস্থিত থাকবেন। তবে জরুরি পরিষেবা, পৌরসভা, স্বাস্থ্য কেন্দ্র, সামরিক ও আইনশৃঙ্খলা সংস্থা আগের মতো মাঠে সক্রিয় থাকবে। উচ্চপদস্থ ও ব্যবস্থাপক কর্মকর্তাদের অফিসে উপস্থিতি বাধ্যতামূলক। ব্যাংকগুলোও সাধারণ মানুষের জরুরি চাহিদা মেটানোর জন্য খোলা থাকবে।

এ কৌশলগত পদক্ষেপের লক্ষ্য হলো—প্রশাসনিক কার্যক্রম চালু রাখা এবং নাগরিক ও কর্মীদের জীবন সুরক্ষা নিশ্চিত করা, যা যুদ্ধ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সমন্বয় হিসেবে দেখা হচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন