ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীর নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর সাথে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “রাজশাহী একটি অপার সম্ভাবনাময় জেলা। জেলা প্রশাসন বর্তমানে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”
তিনি সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে আরও বলেন, “আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।”
সভায় উপস্থিত সাংবাদিকরা রাজশাহীর উন্নয়ন, বিভিন্ন সামাজিক সমস্যা এবং গণসেবার মানোন্নয়ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: মো. জাকিউল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার শাখা, রাজশাহী। মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধিগণ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ