ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. নুরনবী সানি, নরসিংদী: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব। একুশের প্রথম প্রহরে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়া, সহ-সম্পাদক মাহবুব সৈয়দ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন। এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো. আশাদ উল্লাহ মনা, মো. আক্তারুজ্জামান, জাহিদুল ইসলাম এবং সদস্য নাজমুল হক মনি, পারভেজ আহমেদ, রাসেল আহমেদ, বেলায়েত হোসেন ও আল আমীন মুন্সিসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি বলেন, "১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। তাদের এই ঋণ কোনোদিন শোধ হবার নয়। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সেই সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের চেতনাকে বুকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।"
শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। এ সময় পলাশ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও শহীদ মিনারে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
এম.এন.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ