ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোকতার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ও জনদুর্ভোগ কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহাসড়কে বিশাল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা (জিরো পয়েন্ট) এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এবং হাইওয়ে পুলিশের যৌথ এই অভিযানে মহাসড়কের দুই পাশের লেন দখল করে গড়ে ওঠা কাঁচা বাজার, ফলের দোকান, মিষ্টির দোকানসহ প্রায় ৫ শতাধিক কাঁচা-পাকা ও অস্থায়ী স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় পথচারী ও ভুক্তভোগীরা জানান, মোগরাপাড়া চৌরাস্তার দুই পাশে একটি প্রভাবশালী কুচক্রী মহল দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা বসিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। মহাসড়ক দখল করে এসব দোকানপাটের কারণে নিয়মিত তীব্র যানজট লেগে থাকতো এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটতো। প্রশাসনের এই অভিযানে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেল লক্ষাধিক মানুষ।
অভিযান শেষে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “কিছু প্রভাবশালী ব্যক্তি সওজ-এর জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। এই অবৈধ দখলদারিত্বের কারণে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছিল না। জনস্বার্থে আজ এসব স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুনরায় যেন কেউ দখল করতে না পারে, সেজন্য প্রশাসনের একটি বিশেষ পর্যবেক্ষণ দল নিয়মিত তদারকি করবে।”
অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি, কাঁচপুর হাইওয়ে ও সোনারগাঁও থানা পুলিশের বিশাল সদস্য দল উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ