ইরানে টানা ১২০ ঘণ্টা ইন্টারনেট বন্ধ, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

ইরানে টানা ১২০ ঘণ্টা ইন্টারনেট বন্ধ, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইরানে টানা ১২০ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ কার্যত বিচ্ছিন্ন রয়েছে। নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী সংস্থা ‘নেটব্লকস’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

যোগাযোগে বিপর্যয় ও কঠোর নিয়ন্ত্রণ নেটব্লকস অভিযোগ করেছে, দীর্ঘস্থায়ী এই ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে ইরানজুড়ে অনলাইন যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। দেশটির টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো বর্তমানে ইন্টারনেটের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। সংস্থাটির দাবি, যারা বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

তথ্যের সংকট দেশজুড়ে দীর্ঘস্থায়ী এই ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে ইরানের ভেতরে বর্তমানে ঠিক কী পরিস্থিতি চলছে, সে সম্পর্কে নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু এবং পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির মাঝে এই ডিজিটাল ব্ল্যাকআউট দেশটিকে বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন