ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে জনদুর্ভোগ কমাতে নতুন একটি আরসিসি (RCC) ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন আনসার রোড থেকে কলিম উদ্দিন চেয়ারম্যান বাড়ির মোড়মুখী ১২০ মিটার দীর্ঘ এই রাস্তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রাস্তাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ।
শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালিব।
শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহেদ ও সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ।
ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি হাসান ইকবাল কাজল মৃধা।
শ্রীপুর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান।
এছাড়াও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বক্তারা বলেন, এই রাস্তাটি নির্মাণের ফলে অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট লাঘব হবে। বিশেষ করে বর্ষাকালে কাদা-পানির যে ভোগান্তি ছিল, তা থেকে এলাকাবাসী মুক্তি পাবেন। রাস্তাটি উন্নত যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এ এম আর এন্টারপ্রাইজ-এর তত্ত্বাবধানে নির্মিত এই রাস্তার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ