‘ইসলামী মূল্যবোধের দল হয়েও কওমি অঙ্গনকে বরাদ্দ দেয়নি বিএনপি’: মুফতি মুহাম্মদুল্লাহ

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
‘ইসলামী মূল্যবোধের দল হয়েও কওমি অঙ্গনকে বরাদ্দ দেয়নি বিএনপি’: মুফতি মুহাম্মদুল্লাহ

অনলাইন ডেস্ক: বিএনপির সূচনা থেকেই এ দেশের কওমি ঘরানার প্রতিটি মানুষ দলটির সাথে ছিল এবং এখনো আছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। 

আজ বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের এই সংসদ সদস্য সংসদে কওমি ঘরানার মানুষদের প্রতি বাজেট বরাদ্দের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত সময়ে কওমি ঘরানার মানুষদের জন্য বরাদ্দের কোনো কথা কখনো আসেনি। এবার আমরা ভেবেছিলাম, বিএনপি যেহেতু ইসলামপন্থি ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল, তারা যেমন বিভিন্ন নৃগোষ্ঠীকে অর্থনৈতিক বরাদ্দের মধ্যে এনেছে, তেমনি কওমি অঙ্গনকেও বরাদ্দের মধ্যে আনবে। কিন্তু কওমি ঘরানার আলেম-ওলামা ও সেই সমাজের মানুষগুলোকে তারা কোন গ্রহের মানুষ মনে করে, সেটা আমার বুঝে আসে না।”

মন্তব্য করুন