ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ণ
ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে হওয়া চুক্তি এখনো চূড়ান্ত হয়নি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এই চুক্তির বাস্তবায়নে তিনি সন্তুষ্ট না হলে আবারও ইরানে সামরিক পদক্ষেপ বা বোমা হামলা চালানো হতে পারে। ফ্রান্সের জি-৭ সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কড়া বার্তা দেন।

সম্মেলনের ফাঁকে গণমাধ্যমকর্মীদের ট্রাম্প বলেন, “এটি (ইরানের সাথে চুক্তি) কেবল একটি সমঝোতা স্মারক। যদি এটি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবারও গুলি চালাবো এবং তাদের ওপর বোমা ফেলবো। তারা যদি ঠিকভাবে আচরণ না করে, তবে আবারও বোমা হামলা শুরু হবে।”

ডোনাল্ড ট্রাম্প আরও স্পষ্ট করে জানান, এই সমঝোতা স্মারকের অধীনে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো তাৎক্ষণিকভাবে তুলে নেওয়ার কোনো সুযোগ বা বিষয় নেই। এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে মার্কিন প্রেসিডেন্ট কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি চুক্তি অনুযায়ী সঠিক আচরণ করতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র যেকোনো সময় আবারও সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে।

মন্তব্য করুন