এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। তিনি বলেছেন, এখন এনসিপিকে বিদায় জানানোর সময় এসেছে। আজ সোমবার (৪ মে ২০২৬) তাঁর এই ফেসবুক পোস্টটি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
গতকাল রবিবার (৩ মে) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে তিনি ইংরেজিতে লেখেন, “It’s time to say goodbye to NCP. All the best.”
সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবীর এমন মন্তব্যের পর এনসিপি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা কৌতূহল ও বিশ্লেষণ শুরু হয়েছে। তবে কী কারণে তিনি এমন পোস্ট করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
জান্নাত/সকালবেলা