তেল গ্যাস অপচয় করে লংমার্চের নাটক কেন? চরমোনাই পীর

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ণ
তেল গ্যাস অপচয় করে লংমার্চের নাটক কেন? চরমোনাই পীর

বিশেষ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কর্মসূচি ও তাদের দলীয় আমিরের সংসদীয় বক্তব্যের মধ্যে স্পষ্ট দ্বিমুখিতা রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করীম (চরমোনাই পীর)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, বিদ্যুৎসহ নানা ইস্যুতে জামায়াত লংমার্চ করল, আবার সংসদে গিয়ে তাদের আমীর বললেন এ সমস্যা সরকারের সৃষ্ট নয়; তাহলে কোটি কোটি টাকা অপচয় করে লংমার্চের নামে এমন নাটক করার কী মানে ছিল?

তিনি আরও বলেন, জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ শব্দ বাদ দিয়েছে এবং নির্বাচনে শরিয়া আইন না মানার ঘোষণা দিয়ে প্রচলিত আইনে দেশ চালানোর কথা বলেছে। ফলে তাদের আর ইসলামী দল বলার সুযোগ নেই। পাশাপাশি বিএনপিকেও তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শরিয়াহবিরোধী আইন প্রণয়ন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। অন্যথায় রাজপথে নামার হুশিয়ারি দেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন