হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে বিএনপি নেত্রী সেলিমা রহমান

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে বিএনপি নেত্রী সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র থেকে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে সেলিমা রহমানকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

শায়রুল কবির খান জানান, সেলিমা রহমানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। দলের শীর্ষ এই নেত্রীর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় তাঁর পরিবার এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এর আগে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন